বুধবার, ২৪ জুন ২০২৬

ফতুল্লায় চাঞ্চল্যকর ‘ভ্রুণ হত্যা’মামলার আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লায় চাঞ্চল্যকর ‘ভ্রুণ হত্যা’ মামলার আসামী ইমান আলী ওরফে আমিনুল গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১  ২০ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফতুল্লায় চাঞ্চল্যকর “ভ্রুণ হত্যা” মামলার এজাহারনামীয় আসামী ইমান আলী ওরফে আমিনুল (৫০), পিতা- মৃত আনিছুল হক, সাং- পশ্চিম তল্লা, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, বাদী ফুলমতির স্বামী মনতাজ মিয়া পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় কাঁচাঁ তরকারীর ব্যবসা করে। গত ৯ মার্চ  আসামী ইমান আলী ওরফে আমিনুলসহ তার অন্যান্য সহযোগীরা বাদীর স্বামী মনতাজ মিয়ার দোকানে পাওনা ৯৫০/- টাকা আদায়ের জন্য হাজির হয়। মনতাজ মিয়া তাদেরকে ১০ মিনিট অপেক্ষা করতে বললে আসামীরা ক্ষীপ্ত হয়ে যায় এবং বাদী ফুলমতি ও তার স্বামীকে তাদের দোকানের সামনে হত্যার অভিপ্রায়ে মারধর করে মারাত্মক জখম করে। ঘটনার এক পর্যায়ে গ্রেপ্তার আসামী ও তার সহযোগীরা বাদীর স্বামীকে গলা চেপে হত্যার চেষ্টাকালে বাদী আসামীদের ঠেকানোর চেষ্টা করে। এতে আসামী ও তার সহযোগীরা আরোও ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ৭ মাসের অন্তঃসত্ত্বা বাদীর পেটে স্ব-জোরে আঘাত করে। এতে বাদীর পেটে থাকা ৭ মাসের ভ্রুণ সন্তানটি মারা যায়। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিম ফুলমতি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৬, তারিখ ১৮ মার্চ ২০২৩। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ভ্রুণ হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং ইমান আলী ওরফে আমিনুল’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...