শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চমেক বার্ন ইউনিটের প্রস্তাবিত স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন ইউনিটের জন্য প্রস্তাবিত স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর চট্টেশ্বরী রোডের গোঁয়াছি বাগান এলাকায় এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, “চট্টগ্রামের জন্য বার্ন ইউনিট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটিতে অবৈধ স্থাপনা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, “গত ১ ফেব্রুয়ারি স্থাপনা সরাতে স্টাফদের নোটিশ প্রদান করা হয়। কারণ চীনের প্রতিনিধি দল দ্রুত কাজ শুরু করতে চায় কিন্তু তারা নিজে থেকে সরে না যাওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।”

প্রসঙ্গত, চমেক হাসপাতালের পেছনে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ করা হবে বার্ন ইউনিট। প্রকল্পটিতে ১৫০টি শয্যা থাকবে। তার মধ্যে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি আইসিইউ, ২৫টি এইচডিইউ ও ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে।

প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি টাকা। রোগী আনা নেওয়ার সুবিধার জন্য তিনটি রাস্তা থাকবে।

ছয় তলা বিশিষ্ট হাসপাতালটিতে প্রথম তলায় থাকবে ইর্মাজেন্সি ওর্য়াড এবং ওপিডি, দ্বিতীয় তলায় তিনটি ওটি (অপারেশন থিয়েটার) এবং তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), তৃতীয় তলায় পুরোটা হাই ডিপেন্সি ইউনিট (এইচডিইউ), ৪র্থ এবং ৫ম ওর্য়াড, ৬ষ্ঠ তলায় ওয়ার্ড এবং অফিস।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...