রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল গত ২০ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাসে যাত্রী বেশে মাদক বহনকালে ৫২ কেজি গাঁজা’সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ বেলাল হোসেন (৫০), পিতা- মৃত আঃ ওয়াদুদ, সাং- পূর্ব কড়ইতলা, থানাঃ চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর ।২। মোঃ ইমাম হোসেন (১৬), পিতা- সুন্দর আলী, সাং- গোয়ালগাও, ৩। আব্দুল্লাহ আল মাসুদ (১৬), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- মথুরাপুর উত্তর পাড়া, ৪। মোঃ হাবিবুর রহমান (১৫), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং- মথুরাপুর উত্তর পাড়া, সর্ব থানাঃ সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...