শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভুটানকে ৮-১ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তৃষ্ণা রানী ও থুইনু মারমার জোড়া গোলে ভুটানকে বিধ্বস্ত করে সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপের মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ৮-১ গোলে জয়লাভ করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো চার গোলের বিপরীতে একটি গোল হজম করে স্বাগতিকরা।
ম্যাচের ১৬ মিনিটে তৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৮তম মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি (২-০)। ৩৫তম মিনিটে সুলতানা আক্তার দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪২ মিনিটে কিছুটা বাঁকানো শটে সুরভি আখন্দ প্রীতি গোল করলে ব্যবধান ৪-০ হয়।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে প্রীতির পরিবর্তে থুইনু মারমাকে মাঠে নামান কোচ ছোটন। নেমেই প্রথম আক্রমণ থেকে গোল করেন এই ফরোয়ার্ড (৫-০)। পরের মিনিটে ভুটানের রক্ষনের ভুলে বল পেয়ে ব্যবধান ৬-০ গোলে নিয়ে যান আরেক বদলি খেলোয়াড় মুন্নি আক্তার। ৬৪ মিনিটে ভুটানের হয়ে একটি গোল পরিশোধ করেন প্রিয়া ঘালি (৬-১)।
৭৭তম মিনিটে সাগরিকার ক্রসের বল বারে লেগে ফেরার পর দর্শণীয় হেডে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করেন থুইনু মারমা (৭-১)। ৮৫ মিনিটে মুন্নির শট ভুটানের গোলরক্ষক গ্রীভে নিতে ব্যর্থ হলে ফিরতি বল জালে পাঠান সাগরিকা (৮-১)।
আগামী ২২ মার্চ রাশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। একই দিন নেপালের মুখোমুখি হবে ভুটান। পাঁচ জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া অনুর্ধ্ব -১৭ নারী ফুটবল দল। লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে শীর্ষ পয়েন্টধারী দল শিরোপা লাভ করবে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...