শনিবার, ২৭ জুন ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফকে অভিনন্দন জানালেন প্যানেল মেয়র লিটন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন পাওয়ায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র-১, ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর এবং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের ‍যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন।
রোববার (১৯) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেইজে ছবিসহ স্ট্যাটাস দিয়ে তিনি অভিনন্দন জানান। আবদুস সবুর লিটন লিখেন, ‘অভিনন্দন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের নব নির্বাচিত সদস্য।’

এর আগে গতকাল রোববার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়নের তথ্যটি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হওয়ায় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি, চট্টগ্রামে অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...