মাননীয় প্রধানন্ত্রী কর্তৃক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। আগামী (২২ মার্চ) বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় বোয়ালখালীর উপকারভোগীদের মাঝে ৫৩ টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।
সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা অপরাজিত হলরুমে উপজেলার সকল কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়ালখালী উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরো বলেন,উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্টপুরা ফতেয়ারখীলে ১ম ও ২য় পর্যায়ে ২০টি করে মোট ৪০টি, ৩য় পর্যায়ে সারোয়াতলি ইউনিয়নে ৬০টি ঘর দেওয়া হয়েছে। ওইদিন আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছ গ্রামে ৪র্থ পর্যায়ে ৫৩টি ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়ায় মধ্য দিয়ে শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস,এম সেলিম, সহকারি কমিশনার (ভূমি) আলা উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস উপস্থিত ছিলেন
