পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে এম. এ বারী ফাউন্ডেশন। সোমবার সকালে স্থানীয় চৌমুহনী বাজার সংলগ্ন ফাউন্ডেশনের কার্য্যালয় থেকে এ অনুদান বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এম.এ বারী ফাউন্ডেশনের প্রধান পরিচালক ইউএসএ প্রবাসী হাজী আছাদুল বারী মানিক মিয়া।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন–হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমীর সেক্রেটারী আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক ওয়াহিদুর রহমান,যুবলীগ নেতা ইরান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আফছার উদ্দিন, ঠিকাদার মিলাদ উদ্দিন মুন্না সহ অনেকে।
সকাল থেকে প্রচুর দুঃস্থ মহিলা -পুরুষ হারামিয়া এম.এ বাড়ী ফাউন্ডেশনের চত্বরে এসে ভিড় জমায়। পুলিশ ও ফাউন্ডেশনের নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সু-শৃঙ্খলভাবে দুপুর পর্যন্ত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্য্যক্রম চলমমান থাকে। ফাউন্ডেশনের পরিচালক হাজী এম.এ. বারী জানান গত বিশ বছর ধরে আমাদের এ কার্য্যক্রম চলে আসছে।
করোনার সময়েও আমরা কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, দুঃস্থ-অসহায় মানুষের দুঃখ লাঘবে সমাজের অন্যান্য বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

