মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তিন মামলায় বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন

- Advertisement -
Single page 1st Paragraph

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই, ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগে করা পৃথক তিন মামলায় বিএনপি-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন, সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুসসহ ১৩ আইনজীবী আগাম জামিন পেয়েছেন।

সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন চেয়ে ১৩ আইনজীবীর করা পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আবেদনকারীরা জানান, আট সপ্তাহ বা পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত, যেটি আগে হয়, সেই সময় পর্যন্ত তাঁদের আগাম জামিন দেওয়া হয়েছে।

১৫ ও ১৬ মার্চ সমিতির নির্বাচন হয়। নির্বাচন ঘিরে ব্যালট পেপার চুরি, ছিঁড়ে ফেলা, ভাঙচুর ও নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় পৃথক মামলা হয়। এই মামলা দুটি করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান ও সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান।

পুলিশের ওপর হামলা ও ভোটকেন্দ্রে ভাঙচুর চালানোর অভিযোগে পরদিন ১৬ মার্চ শাহবাগ থানায় অপর মামলাটি করা হয়। এই মামলার বাদী পুলিশ।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...