রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত ৭

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় এখন পর্যন্ত আহত নয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয় জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর তিন জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

আহতদের মধ্যে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন- মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও ৫০ বছরের অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি।

এছাড়া শেখ হাসিনা বার্ণে চিকিৎসাধীন রয়েছেন জগদীশ সরকার (৬৫), শাজাহান (৪০) ও রেজাউল করিম (৫০)।

আগুনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে, এখন নির্বাপণের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে সাতজন এসেছেন। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া জরুরি বিভাগে আহত আরও ছয়জনের চিকিৎসা চলছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...