বুধবার, ৮ জুলাই ২০২৬

সীমা গ্রুপের পরিচালক গ্রেপ্তার: চট্টগ্রামের সব অক্সিজেন প্ল্যান্ট বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রেপ্তারের পর কোমরে রশি বেঁধে সীমা গ্রুপের পরিচালক পারভেজ হোসেন সান্টুকে আদালতে হাজির করার প্রতিবাদে চট্টগ্রামের সকল অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

আজ শুক্রবার চট্টগ্রামের সকল অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এছাড়া এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও পারভেজ হোসেন সান্টুর মুক্তির দাবিতে আগামীকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারির বিএসবিআরএর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় সীতাকুণ্ডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘‌পারভেজ হোসেন সান্টু বিএসবিআরএর সদস্য ও স্বনামধন্য ব্যবসায়ী। অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মালিকপক্ষ আহত ও নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের নির্দেশক্রমে ১০ লাখ এবং আহত প্রতি জনকে ৫ লাখ ও ২ লাখ করে মোট ১ কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছেন। আহতদের বেতন চালু থাকবে বলে ঘোষণাও দিয়েছেন। এত ক্ষতিপূরণ দেয়ার পরও তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা কেন করা হলো, তা বোধগম্য নয়। শিল্প পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ এবং কোমরে রশি বেঁধে মর্যাদাহানিকর এবং অপমানজনক অবস্থায় আদালতে হাজির করায় পারভেজ হোসেন সান্টুর ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক মর্যাদাহানি হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের মামলায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ হোসেনকে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

এর আগে ৬ মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় সীমা অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দীন ও তার দুই ভাই আশরাফ উদ্দীন এবং পারভেজ হোসেনসহ মোট ১৬ জনকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা দায়ের করা হয়। নিহত এক ভিকটিমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...