শনিবার, ১ আগস্ট ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন: টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

- Advertisement -
Single page 1st Paragraph

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের ২২ জনের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে সকাল ১০টার দিকে তারা টেকনাফ জেটিঘাটে এসে পৌঁছান। এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্হানীয় প্রশাসন বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।   শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই করতে বুধবার (১৫মার্চ)সকালে প্রতিনিধি দলটি টেকনাফে আসে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে পাঠানো তালিকা মিয়ানমার যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল। ওই তালিকার অনেক রোহিঙ্গা দম্পতির পরিবারেই নতুন করে সন্তান জন্ম নিয়েছে। আর এর সত্যতা যাচাই করতে মূলত দুই দেশের এই বৈঠক।

মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ‘বুধবার সকালে মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশের টেকনাফে এসে পৌঁছেছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন না। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে একটি বৈঠক শেষেই তারা মিয়ানমারে ফিরে যাবেন।’

এদিকে মিয়ানমারের প্রতিনিধি দলের আগমনকে ঘিরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালে রোহিঙ্গারা পালিয়ে আসার পর মিয়ানমারের প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনে আসেন। সেসময় ওই প্রতিনিধি দল রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলটি মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের শর্ত দিয়ে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে রাজি হননি রোহিঙ্গারা।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...