বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে পূর্ব শত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে ১৩ মার্চ সোমবার পূর্ব শত্রুতার জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের তরমুজ ক্ষেতে চুরি ও হামলা করে শতাধীক তরমুজ নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা।

গাছুয়া ৬নং ওয়ার্ডের কাজল রায়ের কৃষি খামার একটি কৃষি বিভাগের প্রদর্শনী প্লট ছিলো।অন্যদিকে কাজল রানী ৬নং ওয়ার্ড মহিলা কৃষি সমিতির সভাপতি। তরমুজ ছাড়াও তার ৬৬ শতাংশ ভুট্টা ক্ষেতও রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী পরিবারের পক্ষে তার ছেলে জয়দেব রায় জানান, তারা অনেক টাকা ঋন নিয়ে এই কৃষি আবাদ করেছিলেন। চুরির কারনে তার ঋন পরিশোধ করা খুবই কঠিন হয়ে পড়েছে।তাই ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের নিকট তারা এই দুর্বৃত্তদের চিহৃিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা জানান, বিষয়টি জেনে আমরা সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিব। এমন বর্বরোচিত হামলায় হতভম্ব এলাকাবাসী ও সচেতনমহল।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...