শনিবার, ১ আগস্ট ২০২৬

বিপুল মাদকসহ টেকনাফে ৩ চোরাকারবারি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুইটি কাঠের নৌকাসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃতরা হলেন, মো. সাকের, মো. জাবের ও মোহাম্মদ ইউনুস।

মঙ্গলবার(১৪মার্চ) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে ব্যাটালিয়ন ২-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল সেখানে অভিযান চালায়। অভিযানে টহলদল ৮ থেকে ১০ জন ব্যক্তিকে দুইটি কাঠের নৌকাযোগে মায়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে ৮০০ গজ বাংলাদেশের ভিতরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। নৌকাদুটি শূন্য রেখা অতিক্রম করে জালিয়ারদ্বীপের কাছে আসলে বিজিবি নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা মাদক পাচারকারীরা নাফ নদীতে ঝাপ দিয়ে মায়ানমারের লালদ্বীপের দিকে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল মো. সাকের, মো. জাবের এবং মোহাম্মদ ইউনুস নামের তিনজন মাদক চোরাকারবারিকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে এক কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুইটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে করা হয়েছে।

আটককৃত মো. সাকের তিন নম্বর কুতুবপালংয়ের এফডিএমএন ক্যাম্প, ব্লক-ডি/২৩ নম্বরের মোহাম্মদ হোসাইনের ছেলে, মো. জাবের ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৬ নম্বরের আবু সিদ্দিকের ছেলে এবং মোহাম্মদ ইউনুস মায়ানমারের মংডু জেলার শিকদারপাড়া মংডু গ্রামের হাছনের ছেলে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...