সোমবার, ২৭ জুলাই ২০২৬

অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান বঙ্গবন্ধুর

- Advertisement -
Single page 1st Paragraph

১৯৭১ সালের ১৪ মার্চ; জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের প্রশ্নে বঙ্গবন্ধুর ৪ দফা পূর্বশর্ত মেনে নেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-শ্রমিক-পেশাজীবী সংগঠন এবং যুব মহিলা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সভা-সমাবেশ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাপ নেতা খান আবদুল ওয়ালী খান আলোচনা বৈঠকে মিলিত হন। বঙ্গবন্ধুর বাসভবনে রুদ্ধদ্বার কক্ষে প্রায় দেড়ঘণ্টাব্যাপী এই আলোচনাকালে জাতীয় পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের উপনেতা সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এইচ.এম কামরুজ্জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপে বঙ্গবন্ধু বলেন, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে জীবন-যাপনের জন্যই আমাদের সংগ্রাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাতে এক বিবৃতিতে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে নতুন নির্দেশ ঘোষণা করেন। বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ বিবৃতিতে বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে নির্মূল করা যাবে না। আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত।
বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের সমর্থনে সংবাদপত্র প্রেস কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সকালে বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিলসহ বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তাঁর হাতে একটি আবেদনপত্র দেওয়া হয়। তাতে নেতারা যে কোনও নির্দেশ পালনের অঙ্গীকার ব্যক্ত করে অবিলম্বে একটি জাতীয় সরকার গঠন ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণার জন্য বঙ্গবন্ধুর প্রতি অনুরোধ জানান।
করাচিতে নিশাত পার্কে পিপলস্ পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় পিপিপি’র চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের দুই অংশের দুই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেন। তিনি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাঁর সঙ্গে সংলাপ শুরু করার জন্য বঙ্গবন্ধুর প্রতি আহ্বান জানান।
বরিশালে এক জনসভায় বাংলা জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অস্থায়ী সরকার গঠন করার আহ্বান জানান।
১১৫নং সামরিক নির্দেশের প্রতিবাদে দেশরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীরা নগরীতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাঁরা বঙ্গবন্ধুর ধানমÐির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে বর্তমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...