সোমবার, ২২ জুন ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে প্রত্যেক ক্রীড়ায় এগিয়েছে দেশ : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।
তিনি আজ বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এই সময়কালে প্রত্যেকটি খেলা, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন, সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’
তিনি বলেন, ‘কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভূক্ত হবে এটি ১০-১৫ বছর আগে কেউ ভাবেনি। আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতন খেলা দেখেন। আমাদের খেলায়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন খেলায়াড়রা যেমন উদীপ্ত হয়, দেশের মানুষ যেমন উদীপ্ত হয়, তার চেয়েও বেশি খুশি হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’
কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে ক্রীড়ামোদী হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আবহমান বাংলার গ্রামের একটি খেলাকে আন্তর্জাতিক করতে পেরেছেন, এ জন্য কাবাডির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এ দেশের একজন নাগরিক হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই।’
হাছান মাহমুদ এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন, সমসাময়িক সময়ে এটিই সবচেয়ে বড় আয়োজন, কারণ সার্ক টুর্নামেন্টে এতো দেশ অংশ নেয় না। তিনি টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণার পর সমবেত টুর্নামেন্টের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন। পুলিশ ও কাবাডি ফেডারেশনের সম্মিলিত দলের শৈল্পিক কসরত প্রদর্শন শেষে গ্রুপ এ’র বাংলাদেশ-পোল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন।
বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। ২০২১ সালে ৫টি দেশ ও ২০২২ সালে ৮টি দেশের অংশগ্রহনের পর এবার ১২টি দেশ দু’টি গ্রুপে খেলায় অংশ নিচ্ছে। গ্রুপ এ’তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ বি’তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...