বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামে ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ক্রীড়াঙ্গনে একটি প্রতিষ্ঠান হয়ে উঠা রাউজানের কৃতি সন্তান শাহেদ আজগর চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রীসহ ৫ কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৮ অক্টোবর, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে নগরীর একটি হাসপাতালে তিনি মৃত্যু করেন। বিকাল ৩টা ৩০ মিনিটে এমএ আজিজ স্টেডিয়ামে ও বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২ অক্টোবর চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে তিনি শেষবারের মতো এমএ আজিজ স্টেডিয়ামে এসেছিলেন। পরে ৬ অক্টোবর কিছুটা অসুস্থবোধ করায় তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৮ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। দীর্ঘ দিন শাহেদ আজগর চৌধুরী ডায়াবেটিসহ বিভিন্ন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
বিশিষ্ট রাজনীতিবিদ ফকির মিয়ার সন্তান শাহেদ আজগর চৌধুরী ছাত্র জীবনে চট্টগ্রাম কলেজের জিএস ছিলেন। পড়াশুনায় তুখোর শাহেদ আজগর চৌধুরী খেলাধুলায় ছিলেন দুর্দান্ত। ক্রিকেট, ফুটবলে স্বর্ণপদক পেয়েছেন। বাংলাদেশে সাড়া জাগানো ক্রিকেট আসর স্টার সামারেরও আয়োজক তিনি। খেলেছেন স্টার ক্লাব, মোহামেডানের মত ক্লাবে। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে নাম লেখান ক্রীড়া সংগঠক হিসাবে। সেখানেও সাফল্য পান। জেলা ক্রীড়া সংস্থায় টানা একযুগ সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন বরেণ্য এই ব্যক্তিত্ব। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, আবাহনী, মোহামেডান, ব্রাদার্সসহ বিভিন্ন ক্লাব শোক জানিয়েছে।
এক শোকবার্তায় সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামিম বলেন, শাহেদ আজগর চৌধুরী ছিলেন অনন্য মানসিকতার মানুষ। তার মৃত্যুতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। কল্লোল সংঘের ভাইস প্রেসিডেন্ট ও সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞা সিজেকেএসের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...