সোমবার, ২২ জুন ২০২৬

মাহমুদুল্লাহকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

মাহমুদুল্লাহ রিয়াদকে ছড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারনা অনুযায়ী বাজে ফর্মের কারনে দলে জায়গা হারালেন মাহমুদুল্লাহ।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৭১ রান করেন মাহমুদুল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপুর্ন সমঢে দলের ত্রানকর্তা হতে পারছেন না তিনি। পাশাপাশি তার স্ট্রাইক রেট ও বাজে ফিল্ডিংও চোখে পড়ার মত ছিলো।
ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি দলেও নিজের জায়গা হারিয়েছেন তিনি। এবার ওয়ানডে দল থেকে বাদ পড়ায় মাহমুদুল্লাহর ভবিষ্যত হুমকির মুখে পড়েছে।
মাহমুদুল্লাহর জায়গায় দলে নেয়া হয়েছে ইয়াসির আলিকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা তাইজুলকে বাদ দেয়া হয়েছে। তার জায়গা দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।
প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকির হাসান। এছাড়াও দলে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও কোন ম্যাচ না খেললেও আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা ধরে রেখেছেন তিনি।
আজ ঢাকায় পা রেখেই সিলেটে উড়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ এবং ২৩ মার্চ।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...