শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এডভোকেট নুরুচ্ছফা তালুকদার দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আত্মপ্রচার করতেন না : পর্যটন প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত ছিলেন। কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বিনয়ী ব্যক্তি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধেও বিচক্ষণ সংগঠক ছিলেন। নুরুচ্ছফা তালুকদার দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন, কিন্তু কখনো আত্মপ্রচারে লিপ্ত ছিলেন না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন মামলার আসামী হয়ে দলের ছেলেরা জেলে ছিল। তাদের মধ্যে অনেকের টাকা পয়সা ছিল না, সেই সময়ে কিছু আইনজীবী ছিলেন যারা দলের কর্মীদের আইনি সহায়তার পাশাপাশি অর্থিক সহায়তাও দিতেন। এডভোকেট নুরুচ্ছফা তালুকদার তাদের মধ্যে অন্যতম বক্তিত্ব। আইনজীবী হিসেবে আদালত পাড়ায় তার যেমন সুখ্যাতি ছিল তেমনি তাঁর বিনয় সকলের কাছে অনুকরণীয়
রোববার বিকেলে চট্টগ্রামের কোর্টহিলস্থ আইনজীবী অডিটোরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর পিতা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এই স্মরণসভার আয়োজন করেন।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে নুরুচ্ছফা তালুকদারের অবদান বাদ দিয়ে লেখা যাবে না। অকৃপণচিত্তে স্মরণ করতে হবে তাঁর অবদান। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তিনি যোগ্য সন্তানদের রেখে গেছেন। নুরুচ্ছফা তালুকদারের ব্যক্তিত্ব আমাদের সমাজকে শাণিত করছে এবং করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত আন্তরিক ব্যক্তি ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। স্মরণসভায় এডডভোকেট নুরুচ্ছফা তালুকদারের সহধর্মিণী এডভোকেট কামরুন্নাহার ও তাঁর তৃতীয় সন্তান খালেদ মাহমুদ মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
বক্তারা এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে নবীন আইনজীবীদের আইনপেশায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
স্মরণ সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ.এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এস.এম. বজলুর রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...