শনিবার, ২৭ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো সব শর্ত ছিল সেই শর্তসাপেক্ষে আবারও সেই মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য শর্তযুক্তভাবে বাড়িয়েছি।

তিনি বলেন, সেই শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা নেবেন। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন তার মানে এই নয় যে তিনি হাসপাতালে যেতে পারবেন না। তিনি হাসপাতালেও যেতে পারবেন। তবে এই সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।

মন্ত্রী বলেন, এই দুই শর্ত সাপেক্ষে তার যে দদেশ স্থগিতাদেশ ছিল, সেটা আরও ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি সময় বাড়ানো হয়েছে।

‘আমরা কি স্থগিত বলবো নাকি আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলবো’-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমরা মতামত দিয়েছি এবং কথা হচ্ছে যে এই মতামতের ভিত্তিতেই গত কয়েকবার এটাকে কার্যকর করা হয়েছে। আমি আশা করি এই মতামতের ভিত্তিতেই এবারও সেটা কার্যকর করা হবে।

উল্লেখ্য, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এই অবস্থায় কিছুদিন আগে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...