বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাউজানে সৈয়দ দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ:)’র বার্ষিক ওরশ সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে গাউসুল আজম মাইজভান্ডারী শাহ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)’র খলিফা শাহ সূফি সৈয়দ বেলায়েত আলী মাইজভান্ডারী (রহ.) ও তাঁর শাহাজাদা আওলাদ, শাহ সূফি মাওলানা সৈয়দ দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

১১ মার্চ (শনিবার) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী গাউসিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে ফারুকী দরবার শরীফের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল বিনামূল্যে কর্ণছেদন, পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, মিলাদ-মাহফিল, মাজার শরীফ জিয়ারত, মুশায়েরা মাহফিল, আখেরী মোনাজাত ও তবররুক বিতরণ। ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও পাহাড়তলী গাউসিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা সৈয়দ মুহাম্মদ রফিক উদ্দিন ফারুকী (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন আল্লামা গাজী শেরে বাংলা (রহ:)’র দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আমিনুল হক আল কাদেরী (মাজিআ)। উদ্বোধক ছিলেন হযরত মাওলানা এমরান হোসেন মাছুম আলকাদেরী। শাহাজাদা সৈয়দ জিয়াউল হোসাইনের সঞ্চালনায় আলোচক ছিলেন আল্লামা কাজী মাহমুদুল হক আল কাদেরী, আল্লামা জালাল উদ্দীন আল কাদেরী, আল্লামা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা সৈয়দ হাসান মুরাদ আলকাদেরী, মাওলানা কাজী শওকত উদ্দীন আল কাদেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস করিম। দরবারের শাহাজাদা সৈয়দ কোব্বাত উদ্দিন ফারুকী, সৈয়দ জিয়াউল হাসান, শাহাজাদা মো.মামুনের তত্ত্বাবধানে এতে অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.নুর নবী, পাহাড়তলী ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ ফজলে আকবর, সহ সভাপতি হাজী মুহাম্মদ মমতাজ মিয়া, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ইউপি সদস্য সালাউদ্দিন চৌধুরী, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম রুবেল, মাওলানা মুহাম্মদ আবদুল করিম চৌধুরী, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা আবদুল হালিম, চিকিৎসক মারুফ হোসেন, রায়হান উদ্দিন ফারুকী, মাওলানা আবদুল্লাহ্ আল মাছউদ।

এসময় বক্তারা বলেন, ইসলামের সঠিক রূপরেখা, সূফিবাদ ও সুন্নিয়ত প্রচার প্রসারে হযরত দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ) এর অবদান চিরস্মরণীয়। তাঁর সুযোগ্য আওলাদ কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। গাউসিয়া শায়ের কাফেলার পরিবেশনায় মুশায়েরা মাহফিলে সংগীত পরিবেশন করেন শায়ের মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের আলকাদেরী, শায়ের সৈয়দ আবু বক্কর কাদেরী, সৈয়দ তওহীদুল ইসলাম কাদেরী, সৈয়দ তওসিফ রেজা কাদেরী, শায়ের মাওলানা আবদুল কাদের, মাওলানা আবু নাসের, শায়ের মিনহাজ সহ অনেকে। ওরশ শরীফ সফল করতে সার্বিক সহযোগিতা করেন গাউসিয়া আহমদিয়া হক ইনষ্টিটিউশনের কর্মকর্তা মো.জমির উদ্দিন, মমতাজুল হক, সৈয়দ মো.জাহেদ, মো.জামাল, মো.মনছুর চৌধুরী, জুনায়েদ, মো.সাইফু, মো.ইদ্রিস, আবদুল কুদ্দুস, পিন্টু, মো.লাভলু, ইসমাইল সূফী, আবদুর রহিম, মো.রুবেল, মো.রাকিব সহ অনেকে।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...