সোমবার, ২২ জুন ২০২৬

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

- Advertisement -
Single page 1st Paragraph

সিরিজ নিশ্চিত করতে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে বদ্ধপরিকর স্বাগতিক বাংলাদেশ।
দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল। দুর্দান্ত ব্যাটিং-বোলিং পারফরমেন্সের সুবাদে চট্টগ্রামের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।
ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা পেসার হাসান মাহমুদ জানিয়েছেন প্রথম টি-টোয়েন্টিতে আগ্রাসী পারফরমেন্সে সিরিজ জয়ে আত্মবিশ^াসী হয়ে উঠেছে পুরো দল।
প্রথম ম্যাচে ২৬ রানে ২ উইকেট নেয়া হাসান আজ বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, প্রথম ম্যাচের ন্যায় পারফরমেন্স অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে অনেক শক্তিশালী দল ইংল্যান্ড। কিন্তু তাদের হারাতে আমরা ভালো খেলেছি। আমরা যদি পরের ম্যাচে পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে ম্যাচ জয়ের বিশ^াস আছে আমাদের।’
প্রথম ম্যাচে অধিনায়ক জশ বাটলারের ব্যাটিং দৃঢ়তায় এক পর্যায়ে ২শ রান করার পথেই ছিলো ইংল্যান্ড। ১১তম ওভারে আক্রমনে আসা হাসান বাংলাদেশকে খেলায় ফেরান। ১৭তম ওভারে বাটলারকে শিকার করেন তিনি। আউট হবার আগে ৪টি ছয় মারেন তিনি। এরমধ্যে হাসানের দ্বিতীয় ওভারের শেষ দুই ডেলিভারিতে দুইটি ছক্কা ছিলো।
হাসান বলেন, ‘যেভাবেই হোক পরিকল্পনা অনুযায়ী খেলা এবং সে (বাটলার) কি করছে তা চিন্তা না করে আমি আমারটাই করেছি। পরের ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো।’
সিরিজের প্রথম ম্যাচসহ টি-টোয়েন্টিতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এখন দু’দলের জয়ের পাল্লা সমান-সমান। যাইহোক, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজটি জয়ের সুর্বন সুযোগ এখন বাংলাদেশের সামনে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিরিজ জয় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য শক্তিশালী দল গঠনে মানসিকভাবে শক্তি যোগাবে বাংলাদেশকে।
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে দারুণ আত্মবিশ^াসী ছিলো ইংল্যান্ড। কিন্তু চট্টগ্রামের মাটিতে দুই ফরম্যাটের দুই ম্যাচ হেরে হতাশ ইংলিশরা। চট্টগ্রামের হতাশাকে সাথে নিয়ে আবারও মিরপুরে খেলতে এসেছে ইংল্যান্ড। এই ভেন্যুতেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিলো বাটলার-মঈন আলীরা।
ওয়ানডেতে মিরপুরে প্রথম ম্যাচের উইকেট নিচু ও মন্থর ছিলো। কিন্তু ম্যাচ জয়ের জন্য কন্ডিশনকে দারুনভাবে আয়ত্বে নিয়ে ভালো ব্যাটিং করেছে এবং নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। যা সাদা বলের ফরম্যাটে শক্তিশালী দলে রুপ দিয়েছে ইংলিশদের।
আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের উইকেট সাধারন মানের হবার সম্ভাবনা বেশি। এতে সিরিজে ফেরাটা ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...