শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জনগণকে সাথে নিয়ে সরকার উৎখাত আন্দোলন প্রতিহত করব : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
আজ শনিবার চাঁন্দগাও থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে মেয়র এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চসিক মেয়র বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের কর্মীরা প্রস্তুত আছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তাতে বিএনপি-জামায়াত গোষ্ঠী নাখোশ। প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তখন এই নাখোশ গোষ্ঠী স্বাধীনতাবিরোধীদের সাথে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোন ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে আমরা যে কোন মূল্যে সরকারকে টিকিয়ে রাখতে লড়বো, গড়বো স্মার্ট বাংলাদেশ।’
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তাহের। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, আবদুছ ছালাম, জোবাইরা নার্গিস খান, নূর আহমদ নূরু, মো. ঈছা।
এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেছেন, বিএনপি-জামাত চক্র দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। এখন সেদিন আর নেই, নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে।
আজ ১১ মার্চ বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান বক্তা সধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, অপশক্তি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে আছে।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, কার্যনির্বাহী সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, জেলা যুব মহিলা লীগ আহবায়িকা রওশন আরা রত্না, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সহসভাপতি মো. সেলিম উদ্দিন, বিশ্বজিত দাশ বিশু, অরুণ চৌধুরী, জুবায়ের ইসলাম ডলার, অভি চৌধুরী, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...