সোমবার, ২৯ জুন ২০২৬

রেলের নতুন ইঞ্জিন বিকল: থেমে গেল চট্টগ্রাম মেইল’ট্রেনের যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম যাত্রাতেই নতুন ইঞ্জিন (৩০০৩) সংযুক্ত ‘চট্টগ্রাম মেইল ট্রেন’ বিকল হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে তেজগাঁও স্টেশনে এটি বিকল হয়ে যায়। প্রশ্ন উঠেছে, চুক্তি অনুযায়ী যন্ত্রাংশ সংযোজন না করে ৩২৩ কোটি টাকায় কেনা এই ইঞ্জিনগুলোর মান নিয়ে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে ১০টি মিটারগেজ ইঞ্জিন প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলারে কিনেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ।
এদিকে ট্রেন বিকল বিষয়ে প্রকল্প পরিচালক হাসান মনসুর বলেছেন, চুক্তির সঙ্গে নতুন (৩০০৩) ইঞ্জিনের সম্পর্ক নেই। ট্রেনের ১৬ এবং ২৫১ নম্বরের বগির ভ্যাকুয়াম সংযোগ বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর সঙ্গে ইঞ্জিন ভালো-খারাপ হওয়ার সম্পর্ক নেই। ৫ ঘণ্টা ধরে চেষ্টা করে ভ্যাকুয়াম ‘কাট’ করে ‘চট্টগ্রাম মেইল’ ট্রেন কমলাপুরে আনা হয়। এরপর ৩০০৩ ইঞ্জিন দিয়ে চট্টগ্রামের উদ্দেশে আরেকটি ট্রেন রওনা করে সন্ধ্যা ৬টার দিকে। ওই ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
সূত্র জানায়, ট্যাক্স ও ভ্যাটসহ প্রতিটি ইঞ্জিনের দাম প্রায় ৪৩ কোটি টাকা। করোনার কারণে ইঞ্জিন দেশে আনার আগে প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (প্রি-শিপমেন্ট ইন্সপেকশন) হয়নি। চুক্তি অনুযায়ী ইএমডিএস-৮-৭১০জি৩বি-টি১ মডেলের ইঞ্জিন সংযোজন করার কথা। দেশে আনার পর দেখা যায়, দেওয়া হয়েছে ইএমডিএস ৮-৭১০জি৩বি-ইএস মডেল। টিএ১২-সিএ৯ মডেলের অল্টারনেটর সংযোজনের শর্ত থাকলেও দেওয়া হয়েছে টিএ৯-১২সিএস৯এসই মডেলের। এ২৯০৯-৯ মডেলের ট্রাকশন মোটর সংযোজনের শর্ত ছিল। কিন্তু দেওয়া হয়েছে ২৯০৯ মডেলের ট্রাকশন মোটর। লোড বক্সসহ ১১ ধরনের যন্ত্রাংশ দেওয়া হয়নি। ইঞ্জিনের সক্ষমতা পরীক্ষায় লোড বাক্স আবশ্যিক যন্ত্র। অভিযোগ রয়েছে, লোড বক্স না দেওয়ায় ইঞ্জিন কখনোই পুরোপুরি পরীক্ষা করা যায়নি।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, চট্টগ্রাম মেইল ঢাকায় আসার পথে গতকাল বৃহস্পতিবার তেজগাঁও স্টেশনে বিকল হয়ে পড়ে।
এদিকে রেলের সূত্র জানায়, চুক্তি অনুযায়ী যন্ত্রাংশ না থাকায় ইঞ্জিনের ক্রুটি রয়েছে। প্রকল্পের আগের পরিচালক এ কারণে ইঞ্জিনগুলো গ্রহণ করতে রাজি ছিলেন না। কিন্তু রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইঞ্জিনগুলো খালাস করা হয়। দুর্নীতির অভিযোগ তোলার কারণে প্রকল্প পরিচালককে বদলি করা হয়। প্রায় এক বছর চট্টগ্রামের পাহাড়তলীতে নানা রকম পরীক্ষা এবং বসিয়ে রাখার পর গত ৩ অক্টোবর থেকে চলতে শুরু করে ইঞ্জিনগুলো।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...