সোমবার, ১৫ জুন ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে : মুনীর চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হিলভিউ পাবলিক স্কুলে শনিবার (১১ মার্চ) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৩। স্কুল মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থী মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। মিথেন গ্যাস উৎপাদন, ফায়ার সেফটি, বিদ্যুৎ–সাশ্রয়ী প্রকল্প, ‘পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, পানি থেকে গ্যাস উৎপাদন, গ্রিন হাউসসহ নানা ধারণা তুলে ধরার চেষ্টা করে ক্ষুদে বিজ্ঞানীরা।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিএমপির ডিসি (পোর্ট) শাকিলা সুলতানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: মোবারক আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান, বন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্স অফিসার জহিরুল আলম, হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনীরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক কায়সার রিজভী, মোহাম্মদ আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিলভিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল আলম।


প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞানকে বিকশিত করতে এই স্কুলে অনেক সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও অনেক উৎসাহ রয়েছে। স্কুলে বিজ্ঞানের উন্নয়নে মূল্যবান উপকরণ সরবরাহ করার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথি শাকিলা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ, মানবিক মানুষ হওয়ার চেষ্টা করো। কখনো মা বাবার অবাধ্য হয়ো না। তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুুক্তি ব্যবহারে তোমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে নিজের জীবন এবং নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। তোমাদের যদি কেউ বিপদগামী করতে চায় তাহলে সাথে সাথে মা বাবাকে অবহিত করো।


সভাপতির বক্তৃতায় লায়ন আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, বিজ্ঞান ছাড়া সব কিছুই অচল। প্রতিটি উন্নয়ন কাজে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে এই মেলার আয়োজন করা হয়েছে। হিলভিউ পাবলিক স্কুলে শীঘ্রই সততা স্টোর চালু করা হবে। এই সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা সততা ও মানবিকতার চেষ্টা করবে।
মেলায় সভাপতির নেতৃত্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প দেখে ভূয়সী প্রশংসা করেন।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...