শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বছরে ৪ লক্ষাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম (বিএনএসবি)’র ৪৬ ও ৪৭তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট (সিইআইটিসি)’র ৩৬ ও ৩৭তম বার্ষিক সাধারণ সভা ১০ মার্চ শুক্রবার পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে যথাক্রমে বিকেল ৫ টায় ও ৬টায় অনুষ্ঠিত হয়। ডা. কিউ.এম ওহিদুল আলমের কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, বিএনএসবি’র প্রেসিডেন্ট ও দৈনিক আজাদী’র সম্পাদক এম.এ. মালেকের সভাপতিত্বে বিএনএসবি এবং সিইআইটিসি’র উক্ত সভায় বিগত দিনে মৃত্যুবরণকারী বেগম মুশতারী শফী, মিসেস গুলনাহার শহিদ, অধ্যাপক ডা. এ.এস.এম ফজলুল কবির ও ডা.জাফরুল হক চৌধুরীর শোক প্রস্তাব ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব এস জোহা চৌধুরী।
সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিএনএসবি’র অবৈতনিক সাধারণ সম্পাদক, সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি, আইএইচএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। নীরিক্ষা প্রতিবেদন পাঠ করেন ট্রেজেরার মি.শওকত হোসেন এফসিএ। সিইআইটিসি’র মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুকের সার্বিক সহযোগিতায় সভায় মতামত পেশ করে সমর্থন জানান, অধ্যাপক ড.শফিক হায়দার চৌধুরী, ইঞ্জি: দিলদার হোসেন, মোস্তাফিজুর রহামান, মো. রিজওয়ান শাহিদী, ফাহিম উদ্দিন চৌধুরী প্রমূখ। আজীবন, ট্রাস্ট বোর্ডের সদস্য, হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রাণবন্ত উক্ত সভায় জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড তথা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ২০২২ সালের ১৭ নভেম্বর এস আর ও নং-৩৪৬-আইন/আয়কর/২০২২ মূলে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর অব্যাহতি ঘোষণা করে।
সভায় চক্ষু চিকিৎসা সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরো ছড়িয়ে দিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কথা উল্লেখ করে উপমহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল দৈনিক গড়ে ১২শ’ ও বছরে প্রায় ৪ লক্ষাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে। এছাড়া ৮টি অপারেশন থিয়েটারে দৈনিক ১২৫ থেকে ১৩০ জন রোগীর চোখের অস্ত্রোপচার হয়ে আসছে। যে কোন প্রতিষ্ঠানের পক্ষে বৎসরে লক্ষ লক্ষ রোগীকে সেবা প্রদান করা একটি বিশাল কাজ বলেই আমি মনে করি। এই সেবা আরো সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে আরো সফলতার দ্বারে পৌঁছে দিবে।
সভায় বিগত দিনে সৎ, সততা ও কর্মদক্ষতায় স্বীকৃতস্বরূপ হাসপাতালে দুই যুগেরও বেশী সময় ধরে কর্মরত চারজনকে মনোগ্রাম খচিত ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ দিয়ে দিয়ে পুরস্কৃত করা হয়। এর হলেন, সিনিয়র সুপারভাইজার মো. শহিদুল ইসলাম,কাউন্সিলর আয়শা আক্তার, হাইজেনিক হেলপার মো. হানিফ ও হেলপার রাশেদা আক্তার। পরিশেষে ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যানের সমাপণী ভাষণে সভা সমাপ্তি হয়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...