বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঢাকায় নতুন নতুন কূটনৈতিক মিশন হচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

দেশকে আর্ন্তজাতিক বিশ্বের সাথে তাল মিলাতে কূটনৈতিক মিশন বাড়ানোর চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে দীর্ঘ দিন ধরে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই কয়েকটি দেশ ঢাকায় নতুন মিশনও খুলেছে। এছাড়াও আরও কয়েকটি দেশ মিশন খোলার উদ্যোগও নিয়েছে।

দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় কূটনৈতিক মিশন খোলে আর্জেন্টিনা। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশের ভক্তরা অকুণ্ঠ সমর্থন দূতাবাস খুলতে সহায়ক ভূমিকা পালন করে। এবার আরও কয়েকটি দেশ ঢাকায় মিশন খোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকো, উজবেকিস্তান ও পোল্যান্ড।

মেক্সিকো:মেক্সিকোতে বাংলাদেশের দূতাবাস থাকলেও ঢাকায় দেশটির কোনো দূতাবাস নেই। লাতিন আমেরিকার এ দেশটি এবার বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলবে বলে জানিয়েছে।

উজবেকিস্তান:তাসখন্দে বাংলাদেশের দূতাবাস থাকলেও ঢাকায় উজবেকিস্তানের কোনো দূতাবাস নেই। বেশ কয়েক বছর ধরে উজবেকিস্তানকে অনুরোধ করা হয়, ঢাকায় দেশটি যেন তাদের মিশন খোলে। উজবেকিস্তানও ঢাকায় মিশন খোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সূত্র জানায়, চলতি বছরের শেষে উজবেকিস্তান ঢাকায় দেশটির মিশন খুলতে পারে।

পোল্যান্ডঃবাংলাদেশ ও পোল্যান্ড উভয় দেশেই কূটনৈতিক মিশন ছিল। তবে ২০০২ সালে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এর তিন বছর পর ২০০৫ সালে পোল্যান্ডও ঢাকায় দূতাবাস বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশ ২০১৫ সালে পোল্যান্ডে দূতাবাস খোলে। তারপর থেকেই পোল্যান্ডের কাছে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ জানানো হয়। পোল্যান্ডও আশ্বাস দিয়েছে খুব শিগগিরই বাংলাদেশে তাদের মিশন খুলবে।

রাজধানীতে বিভিন্ন দেশের মোট ৫১টি দূতাবাস ও হাইকমিশন রয়েছে। এছাড়া ভারতের ৩৪টি মিশনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত অনাবাসিক রাষ্ট্রদূত রয়েছেন। তারা ভারত থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যান।

এদিকে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, পর্তুগাল, রোমানিয়া প্রভৃতি দেশকেও বিভিন্ন সময়ে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ করা হয়েছে। এসব দেশ থেকেও ঢাকায় মিশন খোলার আশ্বাস দেওয়া হয়েছে।

ঢাকায় নতুন নতুন কূটনৈতিক মিশন খোলার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন দেশকে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যেই আর্জেন্টিনা ঢাকায় মিশন খুলেছে। মেক্সিকোসহ আরও বেশ কয়েকটি দেশ এ বিষয়ে ইতিবাচক আশ্বাসও দিয়েছে। বিদেশে আমরা যেমন আমাদের মিশন বাড়াতে চাই, আমরাও চাই ঢাকায় অন্যদের মিশন বাড়ানো হোক। ঢাকায় কূটনৈতিক মিশন বাড়লে উভয় দেশের জন্যই ভালো হবে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...