শনিবার, ২০ জুন ২০২৬

আলীকদমের মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে নিহত ১, আহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত থেকে চোরাই গরু আনতে গিয়ে মিসবাহ উদ্দিন (২৩) নামের যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর থেকে আনুমানিক ৩০কিমি দুর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের দূর্গম ত্রিপুরাপাড়ার ইন্দুরমুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে। মিসবাহ উদ্দিন আলীকদম সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য মৃত মিসবাহ উদ্দিনের মরদেহ প্রাথমিক সুরত হাল শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত গিয়াস উদ্দিনকে (২৭) আলীকদম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার আলীকদম উপজেলার চোরাই গরু ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন ব্যবসায়ী মিয়ানমার সীমান্তে ১২জন শ্রমিক পাঠায় গরু আনতে। এলাকাটি ত্রিপুরা অধ্যুষিত। স্থানীয়দের ধারনা পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে গরু ব্যবসা নিয়ে বনিবনা না হওয়ায় মিসবাহ উদ্দিনকে (২৩) কুপিয়ে এবং গিয়াস উদ্দিনকে (২৭) বেদম মারধর করে আহত করে। পরে সাথে থাকা অন্যরা মিসবাহ উদ্দিনকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সাথে থাকা অন্যরা বর্তমানে গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, মৃত মিসবাহ উদ্দিনকে গোপনে বাড়িতে নেওয়ার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গভীর তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ঘটনার মূল বিষয় জানা যাবে।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...