শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

এবার র‌্যাংকিংয়ের উপরে থাকা তুর্কমেনিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। আজ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানির জোড়া গোলে র‌্যাংকিংয়ের তিন ধাপ উপরের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। গোল খরায় থাকা প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২মি.) গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুন ফর্মে থাকা ফরোয়ার্ড আকলিমা। স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। এসময় বক্সে জটলা থেকে নিখুঁত টোকায় গোল করেন আকলিমা।
বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পেঁছে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক স্ট্রাইকার।
এরপর স্বাগতিকদের আগ্রাসন আরো বেড়ে যায়। ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোরালো শট তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
এর আগে বাছাাইপর্বে নিজেদেরর প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল মধ্য এশিয়ার দল তুর্কেমেনিস্তান। আজকের এই পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।
আগামী ১২ মার্চ রোববার একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এই মুহুর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান। সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে রোববার ইরানকে অবশ্যই হারাতে হবে আকলিমা খাতুনদের। অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে থাকা ইরানের।
উল্লেখ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪০তম। অপরদিকে ইরান ৬৮তম এবং তুর্কমেনিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...