বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এলএনজি আমদানিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

- Advertisement -
Single page 1st Paragraph

স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ ১২ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ২ হাজার ১০১ কোটি ৬৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। ক্রয় কমিটির অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ছয়টি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব রয়েছে।

সভায় পেট্রোবাংলা কর্তৃক এক কার্গো এলএনজি সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি ২১ লাখ টাকা। সভায় পৃথক দুটি প্রস্তাবে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ‘ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৫৯ কোটি ৯৪ লাখ টাকা। পানগাঁও এলাকায় একটি কার্গো টার্মিনাল নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৫১ লাখ টাকা। সভায় আশুগঞ্জ এলাকায় একটি কার্গো টার্মিনাল নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১০ কোটি টাকা। সভায় ‘চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনালের উন্নয়ন-এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া পৃথক এক প্রস্তাবে বরিশাল প্যাসেঞ্জার টার্মিনালের উন্নয়নের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

অপর এক প্রস্তাবে ‘চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। একই প্রকল্পের আওতায় শ্মশানঘাট নতুন প্যাসেঞ্জার টার্মিনালের উন্নয়নের পূর্ত কাজ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১০৫ কোটি ৬২ লাখ টাকা।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...