রবিবার, ২৮ জুন ২০২৬

রাউজানে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে তিনটি পরিবারের একেবারে নিঃস্ব হয়েছে। ৯ ই মার্চ (বৃহস্পতিবার) রাত সোয়া ১১ টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়ার নারায়ন প্রসাদ নাথের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন শচিন্দ্র লাল নাথের ছেলে রূপায়ন কান্তি নাথ,মৃত সজল নাথ(বাপ্পী) স্ত্রী রুমা দেবী ও মৃত বিনোদ বিহারী নাথের ছেলে স্বপন নাথ। স্থানীয় প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন চৌধুরী অভি বলেন, রূপায়ন কান্তি নাথের রান্না ঘরের লাকড়ি চুলা হতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারে নি। স্থানীয়রা ঝাপিয়ে পড়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও রাত সাড়ে ১২টার দিকে কালুরঘাট ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা প্রচেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া। তিনি জানান, অগ্নিকান্ডে তিনটি কাঁচা বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা। আজ (শুক্রবার) ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল ও পরবর্তীতে ঘর তৈরিতে টিন প্রদান করা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...