শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে চট্টগ্রামের উন্নয়ন ব্যাহত হচ্ছে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে চট্টগ্রামের উন্নয়নে চলমান ব্যাপক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা, মশার উপদ্রব, যানজটসহ সব সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। সিডিএ জলাবদ্ধতা নিরসণসহ যে প্রকল্পগুলো করছে তা দ্রুত শেষ না হওয়ায় একদিকে যানজট বাড়ছে অন্যদিকে প্রকল্পগুলোতে জমে থাকা পানিতে বাড়ছে মশা। আবার, ওয়াসা হাটহাজারী সড়কসহ যত্রতত্র খনন করে রাস্তা নষ্ট করে ফেলছে। অন্যদিকে চসিক উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর পুলিশ সেখানে মনিটরিং না করায় আবারো দখল হয়ে যাচ্ছে উদ্ধারকৃত ভূমি।
তিনি বলেন, ‘সম্প্রতি কোরিয়া ভ্রমণ করে দেখেছি সেখানে নগরীর মেয়র সিটি গভর্নমেন্টের সর্বেসর্বা হওয়ায় সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় আছে। ফলে, উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ সুফল ঘরে তুলতে পারছে তারা। চট্টগ্রামেও যদি সিটি কর্পোরেশনকে এভাবে শক্তিশালী করা যায় তাহলে উন্নয়ন প্রকল্পগুলোর সর্বোচ্চ সুফল ঘরে তোলা সম্ভব।
উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের মতামতকে প্রাধান্য দেন জানিয়ে মেয়র বলেন, আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে৷ কোনো গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি সে সমালোচনা থেকে শিখে নিজেকে সংশোধন করার চেষ্টা করি৷ এমনকি মিডিয়ায় প্রকাশিত অনেক সংবাদের প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি৷ আমি চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের মেয়র হওয়ায় আমরা আনন্দিত। জলাবদ্ধতা, যানজট, পয়োঃনিস্কাষণ, মশাসহ যেসব সমস্যা আছে তা গণমাধ্যম তুলে ধরছে। এ সমস্যাগুলোর দ্রুত সমাধানে মেয়র কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল এবং নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল।
চসিকের পক্ষে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাজী নুরুল আমিন, মো. আবদুস সালাম মাসুম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...