সোমবার, ২২ জুন ২০২৬

বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডকে ১৫৬ রানে থামাল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে আসেন নাসুম। এই ওভার থেকে এক চারের সাহায্যে ৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলেই চার মারেন ফিল সল্ট। এই ওভার থেকেও ৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। ওভারের দ্বিতীয় বলে চার মারেন সল্ট। এই ওভারে পাঁচ রান দেন মুস্তাফিজ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের প্রথম বলেই চার মারেন জস বাটলার। এই ওভারে ৭ রান দেন তাসকিন।

ইনিংসের পঞ্চম ওভারে ফের বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই চার মেরেন বাটলার। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান বাটলার। এই ওভার থেকে ১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এরপর ইনিংসের ছষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাসুম। ওভারে চতুর্থ বলে বাটলারের ক্যাচ ফেলে দেন সাকিব।

ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারে চার রান দেন তিনি। এরপর ইনিংসের অষ্টম ওভারে ফের বোলিংয়ে এসে ৫ রান দেন নাসুম। এরপর ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলে ছক্কা মারেন বাটলার। এই ওভারে ৮ রান দেন সাকিব।

ইনিংসের দশম ওভারে বোলিংয় আসেন নাসুম। ওভারে দ্বিতীয় বলে চার মারেন বাটলার। আর চতুর্থ বলে ছক্কা হাঁকান সল্ট। ওভারের শেষ বলে সল্টকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন ডেভিড মালান। তবে ইনিংসের ১২ তম ওভারে বোলিংয়ে এসে মালানকে সাজঘরে ফেরান সাকিব। দলীয় ৮৮ রানে ৭ বলে ৪ রান করে আউট হন মালান। এরপর ক্রিজে আসেন বেন ডাকেট।

ডাকেটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাটলার। ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন বাটলার। অর্ধশতক পূর্ণ করে আরও আগ্রাসী হয়ে খেলতে থাকেন তিনি। অন্যদিকে ডাকেটও হাতখুলে খেলতে থাকেন।

তবে ইনিংসের ১৬ তম ওভারে বেন ডাকেটকে বোল্ড করেন মুস্তাফিজ। দলীয় ১৩৫ ১৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ডাকেট। এরপর ১৭ তম ওভারের প্রথম বলেই বাটলারকে আউট করেন হাসান মাহমুদ। ৪২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন বাটলার।

এরপর মইন আলি ও স্যাম কুরান মিলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে দলীয় ১৪৬ রানে কুরানকে আউট করেন হাসান মাহমুদ। ১১ বলে ৬ রান করে ফিরে যান কুরান। এরপর ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ক্রিজে আসা ওকসকে বোল্ড করেন তাসকিন। ২ বলে ১ রান করে আউট হন ক্রিস ওকস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...