শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র আসর। প্রতিবছরের মতো এবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার প্রদানের পাশাপাশি আছে সাংস্কৃতিক আয়োজনও।

জানা যায়, অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু(এমপি), এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবার অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরো নানারকম পরিবেশনায় অংশ নেবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ‘ধনধান্যে পুষ্পে ভরা’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘হইহই রঙ্গিলা’, ‘পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘কী যাদু করিলা’সহ একাধিক গানের সঙ্গে নাচবেন শিল্পীরা। এ ছাড়া গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়–য়া। বর্তমানে পুরোদমে চলছে এ আয়োজনের মহড়া।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্তাবধানে প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...