মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

অসুস্থ ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জাকে দেখতে হাসপাতালে ছুটে যান তার বড় ভাই ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৮ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ওবায়দুল কাদের। এ সময় প্রায় আধা ঘণ্টা ছোট ভাইয়ের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জানা যায়, গত ৫ মার্চ বিকেলে বুকে ব্যথা অনুভব হলে তিনি ঢাকায় রওনা দেন। সোমবার (৬ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এনজিওগ্রাম শেষে ডা. কায়সার নাসিরুল্লাহ খান অস্ত্রোপচার করে একটি রিং প্রতিস্থাপন করেন।

ওবায়দুল কাদের আসার কথা জানিয়ে কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ওরফে তাশিক মির্জা বলেন, মন্ত্রী মহোদয় (ওবায়দুল কাদের) বাবাকে দেখতে এসেছেন। বাবার সঙ্গে কথা বলেছেন। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এছাড়া ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে ছিলেন।

তাশিক মির্জা আরও বলেন, বাবা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে আছেন। বাবার হার্টে গতকাল একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। এর আগেও দুটি রিং বসানো ছিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তাশিক মির্জা।

এই বিভাগের সব খবর

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের প্রান্তর। পবিত্র নগরী মক্কা ও মিনার আকাশ বাতাস এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত।...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা...

সর্বশেষ

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী...

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...