বুধবার, ২০ মে ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে, মিলবে তেল-ডাল-চিনি-ছোলা

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি, ও ছোলা বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ৫০ টাকা দরে এক কেজি ছোলা কিনতে পারবেন।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার মোট ৫ লাখ ৩৫ হাজার ৭২টি কার্ডের মাধ্যমে শুরু হচ্ছে এ পণ্য বিক্রি। ৮৪ জন ডিলারের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, ১৫টি উপজেলার ইউনিয়ন পর্যায় ও ১৫টি পৌরসভা এলাকায় একযোগে শুরু হবে। প্রতিদিন (শুক্রবার ছাড়া) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম। পণ্য সংরক্ষণ ও প্যাকেজিংয়ের জন্য টিসিবির আঞ্চলিক খাদ্য গুদামাগারসহ উপজেলা পর্যায়ের ১৫টি গুদাম ব্যবহার করা হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন কার্যনির্বাহী (অফিস প্রধান) জামাল উদ্দিন আহমেদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দুই ধাপে রোজার পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে ৫ লাখ ৩৫ হাজার ৭২টি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে প্রথম ধাপে আগামীকাল থেকে চার পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ করা হয়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, পণ্যের দাম এখন অনেক বেড়েছে। তাই সাধারণ মানুষের এখন পণ্য কিনতে কষ্ট হচ্ছে। রোজায় এ কষ্ট আরও বাড়তে পারে। তাই টিসিবিতে কম দামে রোজার পণ্য পেলে নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...