বুধবার, ২০ মে ২০২৬

বঙ্গমাতার সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে আত্মত্যাগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব করেছেন তা থেকে শিক্ষা নেওয়ার জন্য নারীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ।’
বুধবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ গ্রাউন্ডে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিটি ক্ষেত্রে তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে সহযোগিতা করে গেছেন। প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মতো অনুসরণ করেছেন। আদর্শ বাস্তবায়নে জীবনে শত প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্য থেকে সরে আসেননি। আজকের নারীদের তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণের আহবান জানাই।
তিনি বলেন, বঙ্গমাতার অনুপ্রেরণা শত প্রতিকূলতার মাঝেও জাতির পিতাকে সাহস জুগিয়েছে লড়াই চালিয়ে যাওয়ার। আজ দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের লড়াই এ দেশকে উন্নত করার। আর লড়াইয়ের সম্মুখভাগে চাই বঙ্গমাতার আদর্শে উজ্জীবিত নারীদের।
নারী দিবস উপলক্ষে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে বঙ্গমাতার সাহসী জীবন, মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনে তার সম্পৃক্ততা এবং একজন প্রেরণাদায়িনী মা’-এর অমর কীর্তির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।
চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারি ব্রিগেডিয়ার কামরুল ইসলাম (অবঃ), চট্টগ্রাম ক্লাব লিঃ এর স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ (বাহার), এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...