বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যাশা নেইমারের

- Advertisement -
Single page 1st Paragraph

গোঁড়ালির ইনজুরির কারনে আগামী তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। কার্যত পুরো মৌসুমের জন্যই এই ব্রাজিলিয়ান তারকা ছিটকে গেছেন বলে পিএসজি জানিয়েছেন। তবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে খেলতে গিয়ে নেইমার গোঁড়ালির ইনজুরি পড়েন। সাম্প্রতিক সময়ে এই ডান গোঁড়ালির ইনজুরিতে নেইমারকে বেশ কয়েকবার মাঠের বাইরে চলে যেতে হয়েছে। বড় ধরনের কোন ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্ষতিগ্রস্থ লিগামেন্টে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে বলে পিএসজির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।
টুইটারে আত্মবিশ^াসী নেইমার লিখেছেন সাম্প্রতিক এই ইনজুরিতে তিনি মোটেই হতাশ নন। আরো বেশী শক্তিশালী হয়েই তিনি মাঠে ফিরবেন।
পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে। আর এ কারনেই ধরে নেয়া হয়েছে চলতি মৌসুমে নেইমারের আর মাঠে নামান সম্ভব নয়। আগামী ৩ জুন লিগ ওয়ান মৌসুম শেষ হচ্ছে। আর পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যায় তবে সেটা পরের সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।
পিএসজি এখনো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে। কাল এই দুই দল দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সেইমার ১৮ গোল করেছেন। বিশ^কাপ বিরতির আগে ফরাসী চ্যাম্পিয়নদের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্রাজিলিয়ান। ৩১ বছর বয়সী কাতার থেকে ফিরে নয় ম্যাচে মাত্র ৩ গোল করেছেন। কাতারেও ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে একই গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। বিশ^কাপে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের প্রথম ম্যাচটিতে ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বে আর খেলতে পারেননি। বার্সেলোনারা সাবেক এই তারকা নক আউট পর্বে ফিরে আসেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে বিদায় নেয়।
বিশ^কাপে এর আগেও তিনি ইনজুরিতে পড়েছেন। ২০১৪ সালে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে তিনি গুরুতর ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন। পরের ম্যাচে সেমিফাইনালে ব্রাজিল জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল।
নেইমারের ইনজুরি পিএসজির জন্য নিয়মিত শঙ্কায় পরিনত হয়েছে। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে আসার পর থেকেই নেইমার নিয়মিত বিরতিতে ইনজুরিতে ভুগেছেন। পিএসজির হয়ে এ পর্যন্ত ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন। কিন্তু ইনজুরি কিংবা নিষেধাজ্ঞার কারনে মিস করেছেন ১০০রও বেশী ম্যাচ। লিগে তিনি পিএসজির হয়ে এ পর্যন্ত মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন (২২৮ ম্যাচের মধ্যে ১১২টি)।
পিএসজিতে প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে খেলতে পারেননি, ম্যাচটিতে পিএসজিতে হেরে যায়। ঐ মৌসুমে ক্লাবের হয়ে আর খেলতে পারেননি। রাশিয়া বিশ^কাপেও সে কারনেই ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। পরের বছর পেশীর ইনজুরির কারনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে খেলতে পারেননি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...