সন্দ্বীপের গর্বিত সন্তান বিশিষ্ট দানবীর, সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুল ইসলাম নজরুল। তিনি যুক্তরাষ্ট ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সুবাদে ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে রয়েছে সু-মধুর রাজনৈতিক ও ব্যাক্তিগত সখ্যতা।প্রবাসে সকল নেতৃবৃন্দের সাথে ওনার প্রায়শ দেখা সাক্ষাত ও অন্তরঙ্গ আলাপ হয়ে থাকলেও নিজের মাতৃভুমিতে এসে সৌজন্য সাক্ষাতের আলাদা প্রয়োজনীয়তা অনুভব করলেন ।

তারই ধারাবাহিকতায় তিনি গত একমাস পুর্বে দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের নীতিনির্ধারনী পর্যায়ের অনেকের সাথে দেখা করেছেন। তুলে ধরেছেন সন্দ্বীপের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও উত্তোরনের উপায়ও।সর্বশেষ গতকাল তিনি দেখা করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এর সাথে।উক্ত তিনমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে গিয়ে তিনি এ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

ওনার সৌজন্য সাক্ষাতে ওনি তুলে ধরেছেন সন্দ্বীপের উন্নয়নের রুপকার সংসদ সদস্য এমপি মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে সন্দ্বীপে ব্যাপক উন্নয়নের কথা। সাথে সাথে অনুরোধ রেখেছেন সন্দ্বীপের সংসদীয় আসনের আগামীর পথ সুগম ও মসৃন করতে এমপি মিতার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি ওনাদের সঠিক দিক নির্দেশনার জন্য। তিনি অকপটে বলেছেন এমপি মিতার হাতকে শক্তিশালী করতে পারলে সন্দ্বীপের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে এবং ক্রমে ক্রমে এটি আওয়ামীলিগের শক্তিশালী ঘাটি ও স্থায়ী আসনে পরিনত হবে।

