শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

২০ অক্টোবর চুয়েটের হল খুলছে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব আবাসিক হল আগামী ২০ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। তবে হলে উঠতে পারবেন প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৩৪তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল শুধুমাত্র স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনা টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
চুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা টিকার কমপক্ষে প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। এছাড়া যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেননি তাদের জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দফতরে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর শুধুমাত্র ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এছাড়া আগামী ৪ ও ১১ নভেম্বর সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...