রবিবার, ৩১ মে ২০২৬

বোয়ালখালীতে নৌকার প্রার্থী রেজাউল করিমের নিবার্চনী ইশতেহার ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নিবার্চনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী রেজাউল করিম রাজা,র নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৬ মার্চ) সকালে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গণমাধ্যমের সামনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

এ সময় লিখিত বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী রেজাউল করিম বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে সবর্স্তরের ও বিশিষ্ট নাগরিকদের সাথে নিয়ে উপজেলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করে প্রতিটি এলাকার সুষম বন্টন সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।

ইশতেহারে ১০টি অঙ্গীকার উল্লেখ করা হয়েছে, প্রয়াত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করতে চাই।
১. জনপ্রতিনিধিদের সমন্বয়ে রোডম্যাপ তৈরি করে সমভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। চট্টগ্রাম উপজেলা পরিষদ এর সহায়তায় সর্বোচ্চ উন্নয়ন বরাদ্দ এনে কাজ সাধন করার শতভাগ প্রচেষ্টা থাকবে।

২. বোয়ালখালী উপজেলা পরিষদের সম্পত্তি সমূহ যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করবো। অবকাঠামো ও যোগাযোগের রাস্তা ঘাট কালভার্ট সংস্কার ও নির্মাণ কাজ বেগবান করনো।

৩. চট্টগ্রাম জেলা পরিষদের সাহায্যে উপজেলা পরিষদের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারী বাড়িয়ে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে শেষ করার চেষ্টা করবো।

৪. অন্যান্য সরকারি সংস্থা ও প্রশাসনের সাথে সমন্বয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
৫. পরিবেশ রক্ষায় প্রিপেজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করে।

৬. কারিগরি শিক্ষা প্রযুক্তি নির্ভর শিক্ষা, ধর্মীয় শিক্ষা সার্বিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবো।

৭. মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করবো।

৮. ছেলে মেয়েদের ক্রীড়ামুখী করতে সবধরণের ইনডোর এবং আউটডোর খেলাগুলার মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ এবং খেলার মাঠ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

৯. গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে পোলট্রি, ডেইরি ও মুগ্ধ শিল্প, হ্যাচারি শিল্প প আধুনিক ও বিজ্ঞান সম্মত করে এর প্রসারের উদ্যোগ নিবো। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ধান উৎপাদন, পাট চাষ, চা উৎপাদন, ড্রাগন, মাল্টা, আম, লিচু, আদা, হলুন, রসুন কাঁঠাল, কপি ইত্যাদিসহ রবিশস্য চাষে আগ্রহী করে বেকার সমস্যা সমাধান ও উৎপাদনে উৎসাহ প্রদা করবো।
১০ স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও চর্চার ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি আরো বলেন, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনকে কেন্দ্র করে দলমত নির্বিশেষে বোয়ালখালী উপজেলার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ নির্বাচনে জয় হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।
এসময় জেলা পরিষদের সদস্য বোরহান মোঃ এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক, মোঃ জাহেদুল হক, শফিকুল ইসলাম, এস,এম জাকারিয়া, কাউন্সিলর হাজি নাছের আলী, মোঃ দিদার চেয়ারম্যান, মোশরাফ হোসেনসহ বোয়ালখালীর কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে জেলার শৈলকুপা উপজেলা পরিষদ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এই মর্মান্তিক...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবীদার হিসেবে আসছে। তবে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী দলটিকে গ্রুপ ‘আই’-এ সেনেগাল...

সর্বশেষ

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও...

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...