বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পঞ্চগড়ে হামলা করেছে বিএনপি-জামায়াত : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা বিএনপি-জামায়াত করেছে। হামলা করতে গিয়ে এক শিবির নেতা আহত হয়ে পরে মারা গেছেন। আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা গেছেন। এ ঘটনায় বিএনপি নেতা ফজলে রাব্বীসহ ৮১ জন গ্রেফতার হয়েছেন। ফজলে রাব্বী এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় যাকে বলেন, তাদের কয়েক হাজার লোকের বসবাস হচ্ছে পঞ্চগড়ের আহমদনগরে। প্রতিবারই তারা দুদিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান করেন। এবারও সে ধর্মীয় অনুষ্ঠান করতে যাওয়ায় আমরা যা দেখেছি, জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্ট এবং বিএনপি নেতারা একত্রিত হয়ে তাদের এই অনুষ্ঠানটি করতে বাধা দেয়। একপর্যায়ে তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে অনুষ্ঠান হওয়র কথা সেখানেও আগুন জ্বালিয়ে দেয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা যান। একইসঙ্গে মারামারি করতে গিয়ে শিবিরের এক নেতা আহত হয়েছিলেন এবং পরে মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বী আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন এই অনুষ্ঠান বন্ধ করতে তারা এসেছিলেন। সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর নেতৃত্ব দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সেখানে র‌্যাবের এক সদস্যকে আহত করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। র‌্যাবের একটা গাড়ি ও ভাঙচুর করা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সেটা মোকাবিলা করেছে। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত আছে। যারাই মামলা দিচ্ছেন সেটা নেওয়া হচ্ছে। মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান হয়। প্রতি বছরই বিএনপি-জামায়াত এ নিয়ে নানা কথা বলে। এবার তারা এত বেশি মারমুখী হয়ে উঠেছিল কেন সেটা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপি বলছে এটা সরকার করিয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি জনগণের কাছে প্রশ্ন রাখবো এটা বিএনপি করিয়েছে কিনা। আওয়ামী লীগ কখনও এমন ঘটনা ঘটিয়েছে কিনা। আপনারা দেখেছেন, ২০১৪ সালে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এমনকি গরুভর্তি গাড়ি পোড়ানো হয়েছে। তারা এমন অনেক ঘটনা ঘটিয়েছেন। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের বিপক্ষে আওয়ামী লীগ কখনও যায় না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে কোনও সন্ত্রাসী হুমকি নাই বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস। সেদিন রাত সাড়ে ১০টায় এক মিনিটের জন্য ব্লাকআউট পালন করা হবে সারা দেশে।
প্রতিবারের মতো এবারও কারাগার, হাসপাতাল ও শিশুপল্লিসহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।
রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা নাশকতা কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনা। সেখানে আগুন লাগলে মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপরও এটার তদন্ত চলছে। তদন্তে যদি কোনও ধরনের নাশকতা বা ষড়যন্ত্রের কিছু পাওয়া যায় তাহলে আমরা দেখবো। যারা গৃহহারা হয়েছে তাদের আপাতত ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন, ভাসানচরে আমরা বড় ব্যবস্থা রেখেছি। যারা সেখানে স্বেচ্ছায় যেতে চায় আমরা তাদের সেখানে নিয়ে যাচ্ছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...