বুধবার, ২০ মে ২০২৬

লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নাসির হায়দার ও জোবাইর মনজুর

লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক নাসির উদ্দিন হায়দার ও চ্যানেল টোয়েন্টি ফোরের জোবাইর মনজুর।
চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে প্রকাশিত/প্রচারিত শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রতিবেদনের জন্য এবার পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক সমকালের নাসির উদ্দিন হায়দার ও চ্যানেল টোয়েন্টি ফোরের জোবাইর মনজুর।
৪ মার্চ একাডেমি কর্তৃক গঠিত জুরিবোর্ডের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হবে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা।
আগামী ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট- তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার, বিশেষ অতিথি থাকবেন ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...