বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যানের কবরে যুবলীগ সভাপতি রাশেদের শ্রদ্ধা নিবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেলা ও রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম কীর্তিমান সংগঠক, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান যুবনেতা এসএম রাশেদুল আলমসহ নেতৃবৃন্দ।
গতকাল ৫ মার্চ রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ‘বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক সার্বজনীন কবরস্থানে’ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জেয়ারত ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।
যুবলীগ সভাপতি আমৃত্যু বঙ্গবন্ধু ও দেশের তরে তাঁর বড় মামা এ.কে ফজলুল হকের নিজেকে উজাড় করে দেওয়ার উদাহরণ উল্লেখ করে বলেন, সেই সময় রাজনীতি গুণগতভাবে সমৃদ্ধ ছিলো। শুদ্ধ রাজনীতি চর্চার জন্য এ.কে ফজলুল হকের মতো কীর্তিমান রাজনীতিকদের জীবনাদর্শকে পাথেয় করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এসময় একই কবরস্থানে শায়িত যুবলীগ সভাপতির নানা শেরে বাংলা এ.কে ফজলুল হকের ঋণ সালিশি বোর্ডের সদস্য, চট্টগ্রাম আদালতের জুরার এবং রাউজান শিক্ষক সমিতির আমৃত্যু সভাপতি, উত্তর চট্টগ্রামের ‘শিক্ষক-রবি’ খ্যাত আধ্যাত্মিক সাধক ও মুসলিম মণিষা হযরত আলহাজ¦ ওছমান আলী মাস্টার (রহ.) প্রকাশ-বড়মাস্টারসহ অন্য মুরুব্বিদের কবরও জেয়ারত করেন নেতৃবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মোস্তফা, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার, আওয়ামী লীগ নেতা এমরান, যুবলীগ নেতা সোহেল তালুকদার, আবু জাহেদ, আবু হেনা ছিদ্দীকি, রায়হান মাহমুদ, নুরুল আবছার, সাহাব উদ্দিন, স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা আরিফুল ইসলাম, তরুণ কবি ইফতেখার হোসেন ইফতি সহ দলীয় নেতা-কর্মীরা।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...