বুধবার, ২০ মে ২০২৬

চট্টগ্রাম-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু করতে চিটাগাং চেম্বার সভাপতির আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম থেকে কলকাতায় সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করতে উদ্যোগ গ্রহণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি’র প্রতি আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম। ৫ মার্চ রোববার এক পত্রের মাধ্যমে চিটাগাং চেম্বার সভাপতি এ আহবান জানান।

পত্রে চেম্বার সভাপতি বলেন-প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে পারস্পরিক ব্যবসাসহ চিকিৎসা ও পর্যটনকে কেন্দ্র করে উভয়দেশের মানুষের যাতায়াত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে কলকাতা প্রতিদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু থাকলেও সরাসরি চট্টগ্রামের সাথে কোন ফ্লাইট চালু নেই। এক্ষেত্রে চট্টগ্রামে আসতে গেলে বা চট্টগ্রাম থেকে ভারতে যেতে হলে ভ্রমনেচ্ছুদের ঢাকা হয়ে যাতায়াত করতে হয় যা খরচ ও সময় সাপেক্ষ। যদিও একটি বেসরকারি সংস্থা চট্টগ্রাম-কলকাতা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে। কিন্তু এ অঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল ও টিকেট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য। এতে করে বিদেশী বিনিয়োগকারীরা চট্টগ্রামে আসতে গেলে অথবা চট্টগ্রাম থেকে ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশীরা উক্ত দেশে যেতে হলে ঢাকা হয়ে যাতায়াত করতে হচ্ছে যা সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি অনেকটা ভোগান্তির। ক্রমবর্ধমান যাতায়াতকারীর সংখ্যা ও চাহিদা বিবেচনায় চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট ব্যবস্থা নিশ্চিত করা জরুরী ভিত্তিতে প্রয়োজন।

তাই প্রেক্ষাপট বিবেচনায় চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রামে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...