শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মোছলেমের শোকসভায় দরজার কাচ ভেঙে আ জ ম নাছির আহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদের শোকসভা শেষে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় প্রচণ্ড ভীড়ে দরজার কাচ ভেঙে আহত হয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার (৪ মার্চ) বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকার আইসিসি কনভেনশন হলের গেইটে এ ঘটনা ঘটে।
এতে আ জ ম নাছির মাথায় আঘাত পান। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নাছির ভাই সামনে থেকে কাদের ভাইকে নিয়ে বের হচ্ছিলেন। এসময় প্রচণ্ড ভীড়ের চাপে হুড়োহুড়িতে দরজার কাচ ভেঙে যায়। এতে আহত হন নাছির ভাই।
নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘মোছলেম ভাইয়ের শোক সভা শেষ করে কাদের ভাইকে (ওবায়দুল কাদের, প্রধান অতিথি) নিয়ে কনভেনশন সেন্টার থেকে বের হচ্ছিলেন। এসময় নেতাকর্মীদের ভিড় ও হুড়োহুড়িতে মেন গেটের কাচ ভেঙে যায়। এসময় কাদের ভাইকে রক্ষা করা গেলেও নাছির ভাইসহ কয়েকজন আহত হন। কাচের আঘাতে উনার (নাছির) মাথার মাঝখানে কেটে যায়। পরে মেডিকেল সেন্টারে নিয়ে চারটি সেলাই করা হয়। সেখানে থেকে বিশ্রামের জন্য বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...