বুধবার, ৫ আগস্ট ২০২৬

বাইডেনের ক্যানসার শনাক্ত, সরানো হলো ক্ষতিগ্রস্ত টিস্যু

- Advertisement -
Single page 1st Paragraph

গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে ক্যানসারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

গত মাসে ৮০ বছর বয়সী বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে। বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তাঁর আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

ওই নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না বা মেটাস্টেসিস হয় না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যানসারের দুটি সবচেয়ে সাধারণ রূপ।

স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যানসার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনো আশঙ্কা থাকে না।

সিডিসি বলছে, মেলানোমা নামে ত্বকের ক্যানসারের আরও একটি রূপ আছে। এটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু ব্যাসাল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা সাধারণত নিরাময় করা যায়। তবে এর চিকিৎসা অনেক ব্যয়বহুল।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...