মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মোমেনের

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রান্স ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী -ক্যাথরিন কোলোনা এবং হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন।
দুদিনের জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বৃহস্পতিবার বিকেলে এখানে শেষ হয়েছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর এই বৈঠকে নয়টি বিশেষ আমন্ত্রিত দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থাসহ ৪০টির বেশী প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকের সময়, তারা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন ।
এছাড়াও, তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কিয়ে, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার সমকক্ষদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে আজ সন্ধ্যায় এখানে এ কথা জানা যায়।
সন্ধ্যায়, ড. মোমেন রাইসিনা ডায়ালগের ৮ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন, ভূরাজনীতি এবং ভূ-কৌশলের উপর ভারতের প্রধান এ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন।
সংলাপের উদ্বোধনের পর, বিশিষ্ট অতিথিদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
জি২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে মোমেন দুটি পৃথক অধিবেশনে বক্তব্য রাখেন। সকালে জি২০-সমম্মেলনের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্র (আরবিসিসি) প্রাঙ্গণে ড. মোমেনকে স্বাগত জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন নয়াদিল্লিতে রয়েছেন।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...