শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুব গেমস: জিমন্যাস্টিকসে চার স্বণের নিষ্পত্তি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের জিমন্যাস্টিকস ইভেন্টে আজ চার স্বর্ণের নিষ্পত্তি হয়েছে।
তরুণদের পোমেল হর্স ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন চট্টগ্রামের তণুরায় ত্রিপুরা। তরুণী ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ন জিতেন একই বিভাগের বনফুলি চাকমা। তরুণদের ভল্টিং টেবিলে ঢাকা বিভাগের জীবন ত্রিপুরা এবং একই বিভাগের ফ্লোর ইভেন্টে স্বর্ন জিতেছেন চট্টগ্রামের নিঝুম খীসা।
আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জিমনেসিয়ামে অনুষ্ঠিত ইভেন্টে তণুরায়ের স্কোর ছিল ১০.৬৫। ঢাকা বিভাগের উ ওয়াইমং মারমা ১০.৫৫ স্কোর করে রৌপ্য এবং একই বিভাগের জীবন ত্রিপুরা ৯.৬৫ স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।
তরুণীদের ভর্ল্টিং ইভেন্টে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের বনফুলি। তিনি ১২.৫০ স্কোর করে সেরা হিসেবে স্বর্ন জয় করেন। এতে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন ঢাকা বিভাগের জিমন্যাস্টসরা। ১১.৯৫ স্কোর করে খিংখিং সাই মারমা রৌপ্য এবং ১১.৩৫ স্কোর করে একই বিভাগের খৈনাই মে মারমা ব্রোঞ্জ পদক জয় করেন।
তরুণদের ভল্টিং টেবিলে স্বর্ন জেতা ঢাকার জীবন ত্রিপুরা স্কোর করেন ১৩.০০। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে চট্টগ্রামের তণুরায় ত্রিপুরা ও তড়িৎ মোহন চাকমা। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরা হওয়া চট্টগ্রামের নিঝুম খিসার স্কোর ছিল ১১.৯৬৭। ওই ইভেন্টে ঢাকার জীবন ত্রিপুরা রৌপ্য এবং রাজশাহী বিভাগের আরিফ ব্রোঞ্জ জয় করেন।
পদক তালিকা
বিভাগ স্বর্ন রৌপ্য ব্রোঞ্জ
চট্টগ্রাম ৩ ১ ১
ঢাকা ১ ৩ ২
রাজশাহী – – ১

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...