শনিবার, ৩০ মে ২০২৬

ভূমি অপরাধ আইন

মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলে সাজা পাবে ভাই

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন ভূমি অপরাধ আইনে শুধু মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলে ভাইয়ের জন্য সাজার বিধান রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার (২মার্চ)দুপুরে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নীতি সংলাপ ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ সভার আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

সভায় ভূমি সংক্রান্ত জটিলতা, নতুন ভূমি আইন ও ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন। উত্তরাধিকার আইন নারীদের জন্য বৈষম্যমূলক ও নারীরা নানা কায়দায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ জানান নারী প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে সচিব বলেন, ‘উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারীদের বঞ্চিত করা হয়। ভাইদের টেনডেনসি আছে বোনদের বঞ্চিত করে জমি নিয়ে নেওয়া। ইটস অ্যা ক্রাইম। এটা যদি কেউ বলে আমার বোন মৌখিকভাবে আমাকে দিয়েছে, তাও মাফ নাই। ওই অপরাধে তাকে জেলে ঢুকতে হবে, সাজা তাকে পেতে হবে। এটা ভূমি অপরাধ আইনে আসছে।’

রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশের প্রতিনিধি সুরাইয়া বেগম বলেন, উত্তরাধিকার আইনে অনেক বৈষম্য আছে। তারপরও যতটুকু প্রাপ্য নারী সেটা পায় না। ভূমি মন্ত্রণালয় যখন ডিজিটালাইজেশনের কথা ভাবছে। উত্তরাধিকার আইনে নারী যখন সম্পত্তির অধিকারী হন, অটোমেটিক্যালি তিনি সেটা হবে কি না এমন কোনো সিস্টেম হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি।

রিভার ও ডেল্টা রিসার্স সেন্টারের প্রতিনিধি আজাদ বলেন, ১২ জেলায় প্রতি বছর নদীভাঙন হয়। অনেকে সেখানে ভূমিহীন হয়। কোথাও ৫০০ মিটার কোথাও এক কিলোমিটার তিন-চার বছরে নদী শিফট হয়। এখানে এডি লাইন টানা হয় না। ভূমিহীনদের কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। তাদের নাগরিক অধিকারটি কী। সার্ভের ক্ষেত্রে এসিল্যান্ডরা এডি লাইন টানে না।

তিনি বলেন, নদীর পাড়ের জমি দখল করে শিল্পপতিরা শিল্প করেন। ব্যাংকে সেটা মর্টগেজ হয়, নদীর জমি কীভাবে মর্টগেজ হয়। সেখানে আমাদের ম্যানেজমেন্ট কী হবে, দখল কীভাবে দূর হবে?

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সমাজের প্রতিনিধি নরেষ চন্দ্র বলেন, আমাদের নামে হাজার বিঘা জমি আছে সব কাগজপত্রে। অথচ আমাদের জমিজবর দখল ও জাল দলিল। ৯৭ ধারার বাস্তবায়ন চাই। সমতল অঞ্চলে ১৬টি জেলা রয়েছে। হাজার হাজার মানুষ সেখানে বাস করছে। অনেক লাঠিয়াল বাহিনী, শক্তিশালী বাহিনী সেখানে জমি জবরদখল করে পার্ক, ইন্ডাস্ট্রি বানাচ্ছে।
নদীভাঙনের শিকার মানুষের জন্য নতুন আইনে বিধান রাখা হয়েছে বলে জানান সচিব। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকদের জমির ব্যাপারে ও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙন সংক্রান্ত ভূমি ব্যবহার ও মালিকানা আইনে সিকস্তি, পয়স্তিরে একটা চ্যাপ্টার আছে। কিছু জিনিস আইনে আসবে, পুরো প্রসেসটা আমরা বিধিতে নিয়ে আসবো। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকদের ৯৭ ধারার ব্যাপারে আমরা কাজ করছি। ১৬টা জেলার ব্যাপারে একট সার্কুলার দেব।

অর্পিত সম্পত্তির ব্যাপারে ডিসিরা রক্ষণশীল মনোভাব দেখান বলে জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কাজল দেবনাথ। তিনি বলেন, দায়বদ্ধতা নিষ্কৃতির বেনিফিট যদি উনি (ডিসি) নিতে চান, আর আমাদের সম্পদ ফেরত দিলে দায়বদ্ধতায় তিনি আসামি হবেন। এটা দ্বিচারিতা, এটা হতে পারে না। ডিসি-সরকারি আমলা থেকে শুরু করে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় পর্যন্ত তাদের ধারণা অর্পিত সম্পত্তি তাদের বাপ-দাদার সম্পত্তি! অর্পিত সম্পত্তি দেওয়া যে কাস্টডিয়ান, সম্পূর্ণভাবে কাস্টডিয়ান এই কনসেপ্টটা নেই।

এ প্রসঙ্গে সচিব বলেন, অর্পিত সম্পত্তি কিন্তু সরকারি সম্পত্তি নয়। এটা নিয়ে আমাদের চিন্তা আছে। এটা যেহেতু সরকারি সম্পত্তি নয়, তাহলে খালি খালি এর ভার আর কতদিন টানবো? আইনেও তো বিধান আছে। যেটা হচ্ছে দুটি কোর্টে রায় হতে হয়, ট্রাইব্যুনালে রায় হয়। অ্যাপিলেড ট্রাইব্যুনালে রায় হওয়ার পর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য এটা মিউটেশন করে দিতে। যদি না হয়, আমাদের কাছে অনেক অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিক অর্ডার দিয়ে করিয়ে দেই। একটা সার্কুলার দেব, যাতে এই জিনিস কেউ পেন্ডিং না রাখে। কিন্তু অ্যাপিলেড রায় না হওয়া পর্যন্ত এলেও করতে পারবে না। আইনটা রি-ডিজাইন করার জন্য আমরা ড্রাফটিং শুরু করেছি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, মানুষের চাহিদা বাড়ছে। ভূমির দাম বাড়ছে। দামের কারণে মাটি হয়েছে সোনা। এটার প্রতি আগ্রহ বেড়েছে। শান্তিপূর্ণ ও ঝামেলামুক্তভাবে জমি পরের প্রজন্মের কাছে যেন দিয়ে যেতে পারে সেটা মানুষ চায়। এখানে যে সব কাজ করছি চেষ্টা করছি সেটাকে সাসটেইনেবল ও ক্যাপাসিটি বিল্ডিং করতে।

এই বিভাগের সব খবর

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ (শনিবার, ৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে ফ্লাইট ঢাকার হযরত...

বিদেশি বিয়ারসহ চট্টগ্রামে দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১...

সর্বশেষ

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে...

বিদেশি বিয়ারসহ চট্টগ্রামে দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

পথশিশু ও বস্তিবাসীদের নিয়ে চসিক-বিদ্যানন্দের ঈদ আয়োজন

ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে মহানগরে পথশিশু...

প্রগতিশীল রাজনীতিবিদ ডা. চন্দন দাশের জীবনাবসান

বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান বাম রাজনীতিক,...

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা...