রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,পিকআপ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

অভিনব কৌশলে মাদকদ্রব্য গাঁজা পাচারকালে র‌্যাব-১১ এর হাতে ৯০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। এ সময় গাঁজা বহণকারী পিকআপটি জব্দ করা হয়।

সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১ মার্চ ২০২৩ দিবাগত রাত আনুমানিক রাত ৩:১৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন নতুন কদমতলী সাকিনস্থ নতুন কদমতলী কমিউনিটি ক্লিনিকের সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৯০ (নব্বই) কেজি গাঁজা ও পিকআপ সহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শাহীন (৫০), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-নতুন কদমতলী, পোষ্ট- দরিয়াদৌলত, থানা- বাঞ্ছারামপুর জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মুন্না (২৪), পিতা- বকুল, সাং- ভাদুঘড়, ১২ নং ওয়ার্ড, পোষ্ট- বি-বাড়িয়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ রাসেল (২৪), পিতা- মোঃ ইদন মিয়া, সাং-লেশিয়ারা, পোষ্ট- কুঠি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। বাছেদ (৪২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-সোনারামপুর, পোষ্ট-সোনারামপুর, থানা- বাঞ্ছারামপুর জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অভিযানে গ্রেপ্তার আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,৪৯০/-টাকা, ২টি মোবাইল, ২টি সীম উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানান যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...